কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতিসহ সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল জয়লাভ করেছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সহসভাপতিসহ আট পদে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে রাত সাড়ে ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ বাকের।
এ সময় সহকারী প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ফেরদাউস ও নুর উল আলম এবং কমিশনার আবু ছিদ্দিক, ফরিদ আহামদ, নুর আহমদ-২ ও সিরাজ উল্লাহসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে বিজয়ীরা হলেন- সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেল, সহসাধারণ সম্পাদক (হিসাব) মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম। সদস্য পদে মোহাম্মদ ইসহাক, কফিল উদ্দিন চৌধুরী, আমানুল হক, শবনব মুশতারী ও মো. রিদওয়ান আলী জয়লাভ করেছেন।
আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে জয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে তওহীদুল আনোয়ার, জ্যেষ্ঠ সহসভাপতি, মোহাম্মদ আবু তাহের-২, সহসভাপতি পদে নাজিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক (সাধারণ) সাহাব উদ্দিন সাহিব। সদস্য পদে জয়লাভ করেছেন যথাক্রমে মোস্তাক আহমদ চৌধুরী, মোহাম্মদ ছাদেকউল্লাহ, ইফতেখার মাহমুদ ও আবুল কাশেম।
You must be logged in to post a comment.