কক্সবাজার ইসলামপুর শ্রমিক লীগ নেতা মুবিন ঢাকায় ইয়াবা সহ আটক।
ঢাকার বাড্ডায় এক হাজার পাঁচ শত পিস ইয়াবাসহ মুবিনুল ইসলাম শুভ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক যুবক কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিত খালী বটতলা গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে। সে শ্রমিকলীগ ইসলামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২নভেম্বর রাত ৯ টার দিকে ঢাকা হোটেল নামের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। ডিবির উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ব্যক্তি পালিয়ে যায়। তখন রুমে অবস্থানরত মুবিনুল ইসলাম শুভর দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে লুকানো এক হাজার পাঁচ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মুবিনুল ইসলাম শুভকে প্রধান আসামি করে রাতে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০(ক)৪১ ধারায় একটি মামলা দায়ের করে। মামলায় আরো কয়েক জনকে আসামি করা হয়।মামলা নং ৩৫/৬৭০ তাং ১২-২০২০ ইং। তার আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে মুবিন শ্রমিকলীগের মত সংগঠনের নাম ব্যবহার করে মোটর সাইকেল চুরি সহ হরেকরকম অপরাধে জড়িত ছিল। কয়েকমাস আগে কক্সবাজার শহরের এক ছাত্রীকে অপহরণ করে তার সহোদরকে বিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করে। ভিকটিমের বাবা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের প্রাক্তন এসআই আবু বক্কর ছিদ্দিক অভিযান চালিয়ে মুবিনকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছিল।
কয়েকমাস জেলে থাকার পর জামিনে বেরিয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
You must be logged in to post a comment.