কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

কক্সবাজারের রামু থানার খুনিয়াপালং এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ওসি মেজবাহ উদ্দিন বলেন, ভোর পৌনে ৭টার দিকে অজ্ঞাত একটি গাড়ি সিএনজিকে ধাক্কা দিয়ে চলে গেলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও যাত্রীসহ তিন জন নিহত হন। সেহেরির পর এলাকার লোকজন কমবেশি ঘুমিয়ে থাকায় সড়কে লোকসমাগম কমছিল। তাই কী গাড়ি সিএনজিকে ধাক্কা দিয়েছে তা নির্ণয় করা কষ্ট হচ্ছে।

ওসি মেজবাহ উদ্দিন বলেন, আমরা লাশগুলো উদ্ধার করে রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করছি। নিহতদের পরিচয় ও দুর্ঘটনা সঙ্গে জড়িত গাড়ির হদিস বের করার চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ