কক্সবাজারে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৭:৫৮ অপরাহ্ন

আব্দুল মান্নান, কক্সবাজার।।

কক্সবাজারের পেকুয়ায় র্যাবের সাথে  ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত জলসম্রাট তারেক (৩২) নিহত হয়েছে। বুধবার (৫ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে পেকুয়ার মগনামার কাকপাড়া এলাকায়এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় একটি টি বিদেশি পিস্তল ও দুটি ওয়ান শুটারগান, ২৩ রাউন্ড গুলি এবং চার রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, জলসম্রাট তারেক সমুদ্রে মাছ ধরার বোট ডাকাতি করে।এবং তাদের মালিকদের থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে। চাঁদার টাকা নিতে সে মগনামায় আসে। গোপন সূত্রে কুতুবদিয়া থেকে তার মগনামায় আসার খবর জানতে পেরে র্যাব এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী জাহান। সত্যতা নিশ্চিত করে তিনি  জানান, সম্প্রতি জলদস্যুরা সাগর থেকে কয়েকটি মাছধরার বোট অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ দাবি করে মালিকদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আসছিল তারা। মুক্তিপণ আদায় করতে তারেকসহ একদল জলদস্যু পেকুয়ার মগনামায় আসে।

খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এজন জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তারেক কুতুবদিয়া উপজেলার উত্তর ধ্রংয়ের আবদুস শুক্কুরের পুত্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল। দিদার মারা যাওয়ার পর তারেক দিদার বাহিনী নিয়ন্ত্রণ করত। নিহত তারেকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ