কক্সবাজারে বিএনপির মনোনয়ন পেলেন হাসিনা আহমেদ,লুৎফুর রহমান কাজল ও শাহজাহান চৌধূরী

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮, ৭:৩৫ অপরাহ্ন

আব্দুল মান্নান, কক্সবাজার।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ  বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। কক্সবাজারের ৪টি আসন থেকে তিনটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সাবেক সাংসদ হাসিনা আহমদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর সহধর্মিনী। নবম জাতীয় সংসদ নির্বাচনে আইনি জটিলতায় সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নির্বাচনে অংশ করতে না পারায় তার সহধর্মিনী হাসিনা আহমদ বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

কক্সবাজার-৩ (সদর ও রামু) আসন থেকে বিএনপির মৎস বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও স্বতন্ত্র প্রার্থী তৎকালীন সাংসদ বিএনপির সংস্কারবাদি নেতা ইঞ্জিনিয়ার শহীদুজ্জামানকে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন। এবার ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান ও বিএনপির  দলীয় মনোনয়ন ক্রয় করেছিলেন।

কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) থেকে দলীয় মনোনয়ন পান জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধূরী। এ আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচন হন সে দল সরকার গঠন করে বলে স্বাধীনতা পরবর্তী একটি প্রথা প্রতিষ্ঠিত হয়ে আসছে।

এদিকে কক্সবাজার-২ (মহেশখালি-কুতুবদিয়া) থেকে এখন পর্যন্ত কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ আসন থেকে দলীয় মনোনয়ন ক্রয় করেন সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এ আসনটি জামায়াত ইসলামিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোট থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন । এবার ও এ আসনটি জামায়াত ইসলামীর জন্য ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ