কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ৭:১৫ অপরাহ্ন

আব্দুল মান্নান, কক্সবাজার।।

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জালাল ইউছুপ বাহাদুর নামের তালিকাভুক্ত এক  মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে টেকনাফ সদর ইউপির মৌলভীপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, ১০টি দেশীয় অস্ত্র, ১টি বিদেশী অস্ত্র ও ২৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহত বাহাদুর টেকনাফ সদর ইউপির ছোট হাবির পাড়ার খলিল আহাম্মদের ছেলে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের ঘটনায পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন, টেকনাফ থানার এসআই শরিফুল,ইসলাম, এসআই ফারুকজামান কনস্টেবল রুবেল, মহিউদ্দিন ও ইব্রাহীম।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ইউছুপ জালাল বাহাদুরকে আটক করে। আটকের পর পুলিশ টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়া এলাকায় অভিযানে গেলে উৎপেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। জালাল ইউছুপ বাহাদুরসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।বাহাদুরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচ পুলিশ সদস্যকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি আরো বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের ১২টি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ