আব্দুল মান্নান, কক্সবাজার।।
ওলামায়ে কেরাম সমন্য় তাবলীগ জামাত তথা সাদ বিরোধীরা আগামী ১,২,৩ নভেম্বর শহরের ডায়াবেটিক পয়েন্ট সংলগ্ন ঝাউবাগানের পশ্চিম পাশে এবং সাদ অনুসারী তথা এতায়াতি পক্ষ ৮,৯,১০ নভেম্বর কক্সবাজার সমুদ্র সংলগ্ন কবিতা চত্বর এলাকায় জেলা এজতেমার সিদ্ধান্ত গ্রহন করে। উভয় গ্রুপ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ইজতেমা বাস্তবায়নের কাজ শুরুও করেদিয়েছিল। কিন্তু উভয় গ্রুপের দেশব্যাপী চলমান মতবিরোধ ও সংঘর্ষকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন উভয় গ্রুপের এজতেমা আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
২৫ অক্টোবর বিকালে কক্সবাজার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উক্ত বিষয়ে দুই গ্রুপের প্রতিনিধিদের নিয়ে সভায় আয়োজন করে পুলিশ প্রশাসন। বর্তমানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা ও তাবলীগের অন্তঃকোন্দলের কারণে প্রশাসন এমন সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। ফলে এ বছর আর জেলা এজতেমা হচ্ছেনা। উক্ত বৈঠকে ওলামায়ে কেরামের সমন্বয়ে তাবলীগ জামাতের পক্ষে – মুফতি মুরশেদুল আলম চৌধুরী, মুফতি মাওলানা কেফায়েত উল্লাহ শফিক, মাওলানা মোসলেম উদ্দিন, হাফেজ আব্দুল গফুর, হাজি জসিম উদ্দিন, মাওলানা আতাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। দিল্লির বিতর্কিত মাওলানা সাদের অনুসারী তথা এতায়াতি জামাতের পক্ষে- এডভোকেট হামিদুল্লাহ, হাজি মুসা মিয়া, নেজাম উদ্দিন, মো. শাহজাহান, ফেরদৌস ড্রাইভার, শফিউল্লাহ ড্রাইভার । দিল্লীর নিজামউদ্দিন মার্কেজের মুরব্বি মাওলানা সাদ কান্দলাভীর কোরআন -হাদিস বিষয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেওবন্দি ওলামায়ে কেরামদের সাথে তার মতবিরোধ হলে সাদকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করার আহবান করেন।
এ বিষয়ে সুরাহা না হওয়ায় পর্যন্ত টঙ্গীর এজতেমায় সাদ বিরোধীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। ফলে তিনি গতবছর কাকরাইলে আগমন করলে তাকে এজতেমায় অংশগ্রহণ করতে দেয়নি ওলামায়ে কেরাম সমন্বয় তাবলীগ জামাত। সাদ অনুসারীদের ঠেকাতে বাংলাদেশের তাবলীগের মারকাজ কাকরাঈলের শুরায় জেলা পর্যায়ে কোন ইজতেমা হবে না বলে সিদ্ধান্ত গ্রহন করে। আগের মত টঙ্গীতে একমাত্র এজতেমা আয়োজনের সিন্ধান্ত গ্রহন করে। কিন্তু দিল্লির বিতর্কিত ব্যক্তি মাওলানা সা’দের এতায়াতপন্থীরা কাকরাঈলের শুরার সিদ্ধান্ত ও টঙ্গীর ইজতেমাকে উপেক্ষা করে বিভিন্ন জেলায় ইজতেমা করার তৎপরতা চালায়। এরই অংশ হিসেবে ৮,৯,১০ নভেম্বর তারা কক্সবাজারে জেলা এজতেমা আয়োজনের সিন্ধান্ত গ্রহন করে। তাতে বাধ্য হয়ে ১, ২, ৩ নভেম্বর কক্সবাজারে ইজতেমা করার সিদ্ধান্ত নেয় জেলার সর্বস্তরের তাবলীগের মুরব্বী ও আলেম ওলামারা। ওলামায়ে কেরাম ও তাবলীগ জামাতের মুরব্বীদের পক্ষে মাওলানা আতাউল করিম জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের সম্ভাব্য তফসীল ঘোষণা, আগামী নির্বাচনকেন্দ্রিক আইন শৃঙ্খলা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়। সব কিছু বিবেচনা করেন উভয় পক্ষের ইজতেমা স্থগিত করার সিদ্ধান্ত হয়। তাবলীগের অনুসারীরা জানায়, পুরো জেলায় সা’দ পন্থী রয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ। রোহিঙ্গা ক্যাম্প থেকে লোকজন এনে তারা ইজতিমা আয়োজনের কাজ শুরু করে। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে ইজতেমার নামে যারা বের হবে তারা নাও ফিরতে পারে।আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এমন তথ্য জমা হয়েছে। পাশাপাশি দুইটি গ্রুপের ইজতেমার কারণে বিশৃঙ্খলার আশঙ্কাও ছিল। ফলে প্রশাসন উভয় গ্রুপের মতামত ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছরের জেলা এজতেমার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
You must be logged in to post a comment.