কক্সবাজারে জাতিসংঘ কর্মকর্তার লাশ, নেপথ্যে পরকীয়া

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৪ আগস্ট, ২০১৮, ১২:০১ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি।।

দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়ায় সোলিমান মুলাটার (৪০) নামের একজন জাতিসংঘ কর্মকর্তার লাশ উদ্ধারের ঘটনায় একই কার্যালয়ে কর্মরত এক দম্পতিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা জাফরীন আফসারী ও তাঁর স্বামী রবিনকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার মডেল থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১৫৪ ধারায় জেলা কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহেশখালীর সোনাদিয়ার সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানায় পুলিশ। জাফরিন আসরাফির সঙ্গে জাতিসংঘ কর্মকর্তা সোলিমানের পরকীয়ার সম্পর্ক ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সোনাদিয়া চ্যানেলে পাওয়া লাশটি সোলিমান মুলাটার। তার পকেটে থাকা ডকুমেন্ট থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, গত এক বছর ধরে রোহিঙ্গা শিবিরে ইউএনএইচসিআরএ কর্মরত ছিলেন তিনি। প্রেমসংক্রান্ত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাই তার প্রেমিকা সন্দেহে জাফরিন আসরাফি ও তার স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কলাতলীর মসকার্ট হলিডে রিসোর্টের ৪০৮নং কক্ষ থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাথানো হয়েছে।

আটককৃত জাফরিনের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে হলেও থাকের ঢাকার উত্তরায়। আর তার স্বামী থাকেন বসুন্ধরায়। তবে স্বামী রবিন কক্সবাজার এসেছে ৪-৫ দিন আগে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ চৌধুরী দাবি করেন,  ‘উদ্ধার হওয়া সোলেমান মুলাটারর মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে, নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।’

তবে ওই দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার বিষয়টি এসেছে। সেটি মাথায় রেখেই কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরো বলেন, যদিও মুলাটার মৃত্যুর ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ