কক্সবাজারে অস্ত্র মামলায় এক অপরাধীর ১৪ বছর সশ্রম কারাদণ্ড

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯, ৩:৫৪ অপরাহ্ন

আবদুল মান্নান, কক্সবাজার।।

কক্সবাজার যুগ্ম জেলা জজ আদালত অস্ত্র মামলায় এক অপরাধীর বিরুদ্ধে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি মো. নুরুচ্ছবি ।তার বয়স ৩২। সে পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির চরপাড়া গ্রামের মো. ইসহাকের পুত্র।

২০১৬ সালের একটি অস্ত্র মামলায় উক্ত নূরুচ্ছবিকে এ শাস্তি ঘোষণা করেন  যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদীন।

১৫জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে মাননীয় বিচারক উন্মুক্ত আদালতে আসামীর উপস্থিতিতে উক্ত রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানা যায়,  ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর   ৫ টি আগ্নেয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ নুরুচ্ছবিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আটক করে। ওই মামলায় বিচারিক আদালতে দীর্ঘ শুনানী শেষে আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। কক্সবাজার জেলা ও যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের এপিপি জিয়া উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ