কক্সবাজারের পেকুয়ায় ২০০ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিলি করলেন নির্বাহী অফিসার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ৫:০১ অপরাহ্ন

আবদুল মান্নান, কক্সবাজার।।
কক্সবাজারের পেকুয়ায় ৫মন ইলিশ এতিমখানায় দিল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা শাহাদত।

বুধবার (৯অক্টোবর) সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ পেকুয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ২শ কেজি ঝাটকা ইলিশ জব্দ করে।

সকাল সাড়ে ১১টায় নির্বাহী অফিসার  সাঈকা শাহাদত তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫হাজার টাকা অর্থ জরিমানা আদায় করে। পরে  জব্দকৃত প্রায় ২শ কেজি ইলিশ পেকুয়ার বিভিন্ন এতিমখানায় বিলি করার নির্দেশ দেন।

উপজেলা মৎস্য অফিসার বেনজির আহমদ জানান,সরকারি নির্দেশনা অনুযায়ী ৯অক্টোবর থেকে ৩০অক্টোবর পর্যন্ত ২২দিন দেশব্যাপী সাগরে মাছ ধরা ও ইলিশ বিক্রি নিষিদ্ধ রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে পেকুয়া বাজারে ইলিশ বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে সকালে পেকুয়া বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেনের ৫মন ইলিশ জব্দ করি।

জব্দকৃত ইলিশ মাছ গুলো উপজেলা নির্বাহী অফিসার সাইকা সাহাদতের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি মাঠগুলো জব্দ করে উপজেলার বিভিন্ন এতিম খানায় বিলি করে দেওয়ার নির্দেশ দেন এবং উক্ত ব্যবসায়ী কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

পেকুয়া নির্বাহী অফিসার সাঈকা শাহাদত জানান, ভ্রাম্যমান আদালত বসিয়ে আলী হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেছি। জব্দকৃত প্রায় ২শ কেজি ইলিশ এতিমখানায় বিলি করে দিয়েছি। অভিযান অব্যহত থাকবে।

এদিকে  ভোক্তা ও স্থানীয় জনগণ এ অভিযানকে স্বাগত ও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে ও পচা মাছ বিক্রির করে বলে অভিযোগ পাওয়া যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ