ককস বাজার-৩ (সদর-রামু) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সাংসদ শহীদুজ্জামান

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ১০:১১ পূর্বাহ্ন

আব্দুল মান্নান, কক্সবাজার।।

কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান বিএনপির দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

বিগত ১/১১ এর সময় বিএনপির সংস্কারবাদি নেতা হিসেবে পরিচিতি পাওয়া এ নেতা দীর্ঘ দিন ধরে দলীয় কর্মকান্ড থেকে এক ধরনের বিচ্ছিন্ন ছিলেন। সংস্কারপন্থী হওয়ায় ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী না হলে প্রায় ৭০ হাজার ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন সাবেক এই সাংসদ।

তার পিতা ছিলেন অভিভক্ত পাকিস্তান সরকারের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মরহুম এডভোকেট ফরিদ আহমদ। রাজনৈতিক পরিবারের সন্তান ও ক্লিন ইমেজের নেতা  হিসেবে এলাকায় তার প্রবল প্রভাব রয়েছে। বড় ভাই ছিলেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান মরহুম  এডভোভেকেট খালেকুজ্জামান।এ প্রভাবশালী নেতার মনোয়নপত্র সংগ্রহের খবরে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে বিএনপি মহলে। কৌতুহল দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মাঝে।

এদিকে বৃহস্পতিবার(১৫ নভেম্বর) বিকাল ৩টায় ককস বাজার শহরে নিজের বাসভবন জামান ভিলায় সাংবাদিকদের মুখোমুখি হন।দলের হাইকমান্ডের সিগন্যাল পেয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন বলে দাবী করে তিনি বলেন, জনগণ আমাকে ভালবাসে।ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।জনগণের ভালবাসার সেই দায়বদ্ধতা থেকে উপরে সিগন্যাল পেয়ে দলের মনোনয়ন সংগ্রহ করছি। চুড়ান্ত মনোনয়নের ব্যাপারে আশাবাদী।

ককস বাজার-৩ আসনকে বিএনপির ঘাঁটি দাবি করে শহীদুজ্জামান বলেন, ধানের শীষের টিকিট পেলে আমার বিজয় সুনিশ্চিত। দীর্ঘদিন পর নিজের “রাজনৈতিক ভুল” স্বীকার করে বিএনপির সাবেক এই সাংসদ আরো বলেন , মূল স্রোত থেকে সরে গিয়ে রাজনৈতিক জীবনে ভুল করেছি। ভুলের শাস্তি পেতে হয়েছে তা মেনে নিয়েছি। তবু দলের বাইরে যাইনি। এরই মধ্যে বিভিন্ন ইসলামী দল আমার সাথে যোগাযোগ করলেও তাদের ডাকে সাড়া দেইনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ