রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপিসি’র পক্ষ থেকে করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া ৩৬০টি দুঃস্থ্য পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে ১০ লক্ষ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও ৩৭৩ টি পরিবারকে হাত ধৌতকরণ সামগ্রী ও ২০০ পরিবারের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ৪টি ইউনিয়নের এসব পরিবারের মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপিসি’র ম্যানেজার প্রশান্ত নাফা জানান, করোনা দূর্যোগ মোকাবেলায় এ উপজেলার ৪টি ইউনিয়নের মানুষের মাঝে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সহায়তা বেশ পূর্বে থেকেই চালু করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুবিধাভোগী ইউনিয়ন গুলো হল রামপাল সদর, বাঁশতলী, হুড়কা ও রাজনগর। তিনি আরও জানান, আর্থিক সহায়তার পাশাপাশি প্রতি পরিবারের ১ মাসের জন্য ওয়াসিং পাউডার, ব্লিচিং পাউডার, সাবান, মগ, মাস্ক, সেনিটারী প্যাড এবং ৩৭৪ টি পরিবারকে ২০ লিটারের ট্যাবসহ ১টি করে বালতী প্রদান করা হয়েছে।
করোনা দূর্যোগের উন্নতি না হওয়া পর্যন্ত সেবা কার্যক্রম অব্যহত রাখা হবে বলে তিনি জানান।
You must be logged in to post a comment.