ওয়ার্ল্ড ফেডারেশন অব অাহলে সুন্নাত অর্গানাইজেশনের উদ্যোগে ইমামে অালা হযরত (রহ:) শততম ওরশ মোবারক উদযাপন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ১:০১ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।  

সকল বাতিল পন্ত্রীদের মূলউৎপাটন ও মোকাবেলায় অালা হযরত (রহ:)-এর রচনাশৈলীই অন্যতম হাতিয়ার। অাজ ০১ নভেম্বর চট্টগ্রাম রাংগুনিয়া উপজেলার পোমরা নঈমাবাদ দরবার শরীফস্থ ঐতিহ্যবাহী অাহলে সুন্নাত  শাহী জামে মসজিদ প্রাঙ্গণে হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ,শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, মুফতী দার্শনিক, গণিতজ্ঞ, ভাষাবিদ, ক্ষণজন্মা প্রথিতযশা, কলমসম্রাট, বিশ্ব অাহলে সুন্নাত ওয়াল জামাতের পথিকৃৎ ও পুরোধা হিসেবে অাবির্ভূত হয়ে তদানিন্তনকালে পাক-ভারত উপমহাদেশে তথা সারাবিশ্বে সকল ভ্রান্ত অাক্বিদা অবলম্বী নজদী,ওয়াহাবী-দেওবন্দী, খারেজী, রাফেজী, শিয়া কাদেয়ানীদের মোকাবেলায় তার ক্ষুরধার লেখনী ও তার রচিত সহস্রাধিক গ্রন্থাবলী বাতিলদের স্বরূপ উন্মোচনে ও মোকাবেলায় যথেষ্ট।   উল্লেখ্য যে, ইমাম অাবু হানিফা (রহ:) মাজহাবের উপর এক অনন্য বিশাল গ্রণ্থ ফাতোয়ায়ে রেজবীয়া যা রচিত ত্রিশখণ্ড ও পচিশ সহস্রাধিক পৃষ্ঠা সম্বলিত।   প্রকাশ থাকে যে, এটি হানাফী মাজহাবের ফতোয়ায়ে শামীর পরে  এক বৃহৎ গ্রন্থ।   অালা হযরত (রহ:) শততম ওরশ উপলক্ষে অায়োজিত সুন্নী কনফারেন্স সংগঠনের সভাপতি ও ঢাকা কাদেরীয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস  শাইখুল হাদীস হযরত মাওলানা ছাবের অাহমদ অাল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ষোলশহর জামেয়া অাহমদিয়া সুন্নীয়া অালীয়া মাদরাসার প্রধান ফকিহ মুফতী কাজী অাবদুল ওয়াজেদ।

প্রধান ওয়ায়েজের বক্তব্য রাখেন অত্র সংগঠনের মহাসচিব ও রানীর হাট ফাযিল মাদরাসার অারবী প্রভাষক গাজী মাওলানা অাবুল কালাম বয়ানী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পোমরা জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাযিল মাদরাসার অারবী প্রভাষক মাওলানা অালতাফ হোসেন,মাওলানা অাবদুল মাবুদ,মাওলানা নাছির উদ্দীন অালকাদেরী, মিনহাজুল ইসলাম কাদেরী,মাওলানা নুরুল অামিন,অধ্যক্ষ মাওলানা বদরুল হাছান,মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা ফয়েজ উল্লাহ,মাওলানা ফজলুল করিম নঈমী, মাওলানা এয়াকুব, ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলন, জোনাইদুল অালম চৌধুরী, রাংগুনিয়া মধ্যমের গাউছিয়া কমিটির সভাপতি জমির মাস্টার, অাবুল কদর মেম্বার,পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির সাবেক সাধারন সম্পাদক কাজী ইউসুফ,সেকান্দর চৌধুরী,খোরশেদ অালম তালুকদার, ফজলুল করিম,সারভেয়ার মুহাম্মদ হাছান, মোজাহেদুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসাইন প্রমুখ।

পরিশেষে বক্তাগণ সকল সরলমনা অাপামর সুন্নীগণকে ইসলামী নামধারী, লেবাসধারী,বাতিল পন্থীদের প্ররোচনা থেকে সর্তক হয়ে মসলকে অালা হযরত ( রহ.) উপর অটল থেকে অাহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারায় একত্রিত হয়ে সকল ধরনের ছোট খাটো মতভেদ পরিহার করত সবধরণের হিঃসা-বিদ্বেষ, অাত্মঅহমিকা ও ক্ষুত্রতম স্বার্থ পরিহার করে বৃহত্তম স্বার্থ নবীজির অনুসৃত অাহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সবাইকে অাসার অাহবান জানানো হয়।  ওয়ার্ল্ড ফেডারেশন অব অাহলে সুন্নাত অর্গানাইজেশনের সভাপতি মাওলানা ছাবের অাহমদ অাল কাদেরী দলমত নির্বিশেষে  অাহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিকে মজবুত ও অাহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঐকমত সৃষ্টি করার ক্ষেত্রে অত্র সংগঠন মাইলফলক হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করে যাবে ইনশাহ অাল্লাহ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ