শনিবার সকাল ১১ টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বিলাহাসুরা গ্রামের জমিদার শওকত মিয়ার প্রায় ৩৪ একর সম্পত্তির দখল- বেদখলকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের মধ্যে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সেসময় ৬ টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ৩ টি মোটর সাইকেল ও ১ টি জীপ গাড়ি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ১১ জনকে হেফাজতে নেয় পুলিশ
নিহতরা হলেন, একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪২) ও অপরপক্ষের জাহাঙ্গীরের ছেলে আজিজুল হক প্রকাশ রাখাল (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শওকত মিয়ার ৩৪ একর ওয়াকফ সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিল একই গ্রামের মোস্তাক আহমদের ছেলে ও পেকুয়া ইউপি’র সাবেক সদস্য মমতাজুল ইসলাম। মমতাজের ভোগ দখলে থাকা সম্পত্তি ফিরে পেতে শওকত মিয়া একই গ্রামের আলমগীর ও তার ভাগিনা জালালের সাথে রেজিষ্ট্রি চুক্তি করেন। চুক্তির পর থেকে সেই সম্পত্তি উদ্ধারে মরিয়া হয়েছে আলমগীর।
এনিয়ে দুপক্ষের মধ্যে ইতিপূর্বে কয়েকদফা সংঘর্ষের ঘটনাও ঘটে। তিনদিন পূর্বে আলমগীর ও জালাল চকরিয়া থেকে কিছু ভাড়াটে সন্ত্রাসী এনে বিরোধপূর্ণ ওয়াকফ সম্পত্তি দখলে নেয়। এনিয়ে দুপক্ষের বিরোধ চরম আকারে রুপ নেয়। তারই ধারাবাহিকতায় আজ শনিবার দুপক্ষের গোলাগুলিতে মমতাজ গ্রুপের নেজাম ও অপরপক্ষ আলমগীরের ভাতিজা আজিজ নিহত হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. মো. মুজিবুর রহমান বলেন, দুজনের মৃতদেহ পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
পেকুয়া থানার ওসি ( তদন্ত ) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
You must be logged in to post a comment.