মেজর সিনহা হত্যাকান্ড:
চাঞ্চল্যকর মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান হত্যাকান্ডে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া চেকপোস্টের সাবেক আইসি ইন্সপেক্টর লিয়াকত আলী (বরখাস্ত) ও এসআই নন্দদুলাল রক্ষিতের আরো চার দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ ২৪ আগষ্ট বিকেল পৌনে তিনটার দিকে তাদের কে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে হাজির করা হলে তিনি রিমান্ড মঞ্জুর করেন। সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার আদালত চত্বর থেকে র্যাব -১৫ এর গাড়ি বহর করে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ইতিপূর্বে সিনহা হত্যা মামলায় একই আদালত তাদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আজ তাদের রিমান্ড কার্যদিবস শেষে আদালতে উপস্থাপন করে নতুন রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব -১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম।
গত ৩১ জুলাই ঈদুল আজহার রাতে টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর এপিবিএন চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান কে গুলি করে হত্যা করে ইন্সপেক্টর লিয়াকত আলী।
৫আগষ্ট তার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদি হয়ে ৯ ওসি প্রদীপ কুমারসহ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল কে আসামি করে কক্সবাজার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় এ পর্যন্ত মোট ১৩ জন কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এলিট ফোর্স র্যাব-১৫।
You must be logged in to post a comment.