ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব

আবদুল মান্নান, কক্সবাজার।।
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫৯ অপরাহ্ন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান হত্যা এবার টেকনাফ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রুবেল শর্মাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় পূর্বে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এ কারণে রবিবার রাতে র‌্যাবের একটি দল রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের কার্যালয়ে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে তাকে উপস্থাপন করা হয়ে। তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম  রিমান্ড আবেদন না করায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।  তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে পরবর্তীতে তাকে রিমান্ড আবেদন করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ঈদুল আজহার রাতে টেকনাফের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি র‌্যাবকে তদন্তভার দেয়া হয়। ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য।

গত এক মাসে র‌্যাব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। তন্মধ্যে ১২ জন আসামী এ পর্যন্ত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরমধ্যেই আজ আদালতে নতুন আবেদনটি করল মামলার বাদী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ