ওসি কেএম আজিজুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনে অপরাধ দমনে অভিযান শুরু

শেখ সাইফুল ইসলাম কবির
শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৯:৫৪ অপরাহ্ন
ওসি কেএম আজিজুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনে অপরাধ দমনে অভিযান শুরু

সুন্দরবনে  অপরাধ দমনে বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করেছে। থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলামের নেতৃত্বে পূর্ব সুন্দরবনে দিনভর এ অভিযান পরিচালিত হয়।

উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী সুন্দরবনের আমুরবুনিয়া ও গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় পুলিশের একটি স্বশস্ত্র টিম গহীন অরন্যে প্রবেশ করে বেশ কিছু এলাকা পর্যবেক্ষন ও অভিযান চালায় চালায়। কথা বলেন বনরক্ষায় নিয়োজিত ফাঁড়ির কর্মকর্তা ও বনরক্ষীদের সাথে।

অভিযানকালে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ছিলেন এসআই সুফল ,এস আই মামুন , এসআই দীপংকর, এসআই তানিম ,এএসআই মনোয়ার হোসেন সহ স্বশস্ত্র পুলিশ টিম।

থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম বলেন,  আই জি পি মহোদ্বয়ের নির্দেশ ক্রমে বনদস্যু, হরিন শিকারী ও বিষ দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে এ অভিযান চলছে এবং আগামী দিনে কেন্দ্র ঘোষিত দস্যু দমন এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ