ওমর ফারুক এমপির মাতার ইন্তেকাল;সিটি মেয়রের শোক

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহীঃ
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৪:৩৫ অপরাহ্ন

রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরীর মাতা মঞ্জুরা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮৭ বছর।উল্লেখ্য  তিনি ঢাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিইউ‘তে ১০দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন মঞ্জুরা বেগম চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এমপি  ফারুক চৌধুরীর মাতার  মৃত্যুতে   রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষে গভীর শোক জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগের মান্যবর সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিন মোল্লা এবং  সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।

তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । শুক্রবার সন্ধায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারের পাঠানো গনমাধ্যমে এক শোক বার্তায় জানান। আরও শোক প্রকাশ করেছেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ