ওপারে চলে গেলেন সাংবাদিক হাকিম খান !

আব্দুল বারেক ভূঁইয়া,শরীয়তপুর প্রতিনিধিঃ
শনিবার, ২৯ মে, ২০২১, ৬:৩৩ অপরাহ্ন
ছবিঃ প্রতিনিধি

সাপ্তাহিক মুক্তকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এক সময়ের শরীয়তপুর জেলার আলোচিত সাংবাদিক ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক  সাংবাদিক আব্দুল হাকিম খান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সিকদার মেডিকেলে ২৯শে মে, শনিবার সকাল ১০ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। সাংবাদিক আব্দুল হাকিম খানের মৃত্যুতে শরীয়তপুর জেলার সাংবাদিক অঙ্গন ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী অঙ্গ সংগঠন, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ-সহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সাংবাদিক আব্দুল হাকিম খান ব্যক্তি জীবনে পরউপকারী, স্বদ আলাপি ও ভালো মনের মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে যান এক পুত্র ও এক কন্যা সন্তান এবং এক সহধর্মীনি।

সাংবাদিক আব্দুল হাকিম খানের পরিবার সূত্রে জানা যায়, আজ বাদ এশা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ও পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ