ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বার্ষিক মাহফিল শুক্র ও শনিবার 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৬:০৪ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার  (ব্রাহ্মণবাড়িয়া)।। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের ২ দিন ব্যাপী বার্ষিক মাহফিল আগামী ১৩ ও ১৪ মার্চ রোজ শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক ( মাছুম) আল ক্বাদরী চিশতি নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী ( রঃ) দ্বয়ের ইছালে ছওয়াব উপলক্ষে এ বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতি বছর লক্ষ লক্ষ মুসল্লীর উপস্থিতিতে দেশ বরেণ্য ইসলামিক চিন্তাবিদ ও উলামায়ে কেরামগন এ মাহফিলে ওয়াজ নসিহত করেন। এ উপলক্ষে ফান্দাউক খেলার মাঠে বিশাল প্যাণ্ডেল, প্রজেক্টর, সিসি ক্যামেরা, বসার জন্য ব্যবস্থা, ওজু করার ব্যবস্থা, মুসল্লীদের থাকা খাওয়া ও পয় নিষ্কাশনের ব্যবস্থা, দরবার শরীফের আলোকসজ্জা, সভার স্থানে নিরাপত্তা বিধানের ব্যবস্থা, রাস্তা ও পাশ্ববর্তী স্থানে আলোকসজ্জা, আলেম ওলামা, ইসলামিক চিন্তাবিদ সহ বিশিষ্ট মেহমানদের বিশ্রাম, আপ্যায়ণ সহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সার্বিক নিরাপত্তা ও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সাদা পোশাকধারী অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী, অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক ডাক্তার, মেহমানদের আপ্যায়ণের জন্য মদিনাতুন উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ মাহফিলে প্রতিবছরই দূরদূরান্ত থেকে লাখো ভক্ত মুসল্লীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

ফান্দাউক দরবার শরীফ কর্তৃপক্ষ ঐতিহ্য ধরে রেখে অন্যান্য বছরের ন্যায় বছরও বিপুল সংখ্যক মুসল্লীর আগমনে পবিত্র মাহফিল আরও সাফল্য মন্ডিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাহফিলে তালিম তাবরিয়াত প্রদান করবেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমেদ ( মামুন)

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ