হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগষ্ট উপলক্ষে শুক্রবার বিকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রেসক্লাব কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাব সভাপতি এম, সাইফুজ্জামান তাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন , সহ- সভাপতি মোস্তাক আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান এলবি লিটন, আনিচুর রহমান লিটন, সাইফুর রহমান বাদল, সিনিয়র নির্বাহী সদস্য মামুনুর রশিদ টিটন, যুগ্ম সম্পাদক বিপ্লব হোসেন, রাব্বুল হোসেন, তৈয়বুর রহমান,সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক এবং অন্যদৃষ্টি নিউজ পোর্টালের বার্তা সম্পাদক এম. টুকু মাহমুদ , অর্থ সম্পাদক হাবিবুর রহমান রুবেল, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক এস, এম শিহাব, ক্রীড়া সম্পাদক ইখতিয়ার উদ্দিন, আব্বাস উদ্দিন,সদস্য আশরাফুল ইসলাম, রাজু আহম্মেদ, আশরাফুল আলম, শরিফ আহাম্মেদ চাঁদ, সোহানুর, রাজন আহাম্মেদ,আরিফুল রহমান, মোস্তাফিজুর রহমান টুটুল প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের পুষ্প্যমাল্য অর্পণ শ্রদ্ধা নিবেদন,মিলাদ মাহফিল,দোয়া,মানব ভোজের আয়োজন করা সহ হরিণাকুণ্ডু প্রেসক্লাবের দলীয় শৃঙ্খলা ভংগের দ্বায়ে সিনিয়র সহ-সভাপতি মাহাবুব মুরশেদ শাহিন ,সহ সভাপতি ছমিরুল ইসলাম, সাহানুর রহমানকে বহিস্কার করে শুন্য পদের বিপরিতে সহ-সভাপতির পদ থেকে সরিয়ে “সিনিয়র সহ-সভাপতি “সাইফুর রহমান বাদল,নির্বাহী সদদ্য থেকে সরিয়ে সহ-সভাপতি মামুনুর রশিদ টিটন,সদস্য রাজু কে নির্বাহী সদস্য পদে পদায়ন করা হয়।
You must be logged in to post a comment.