অন্যদৃষ্টি অনলাইন।।
শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে পারেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। শহীদ মিনারে যেতে না পেরে জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা।
শনিবার বিকাল চারটার দিকে বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না জাতীয় প্রেস ক্লাব থেকে তারা শহীদ মিনারে ফুল দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়ার পর অনুমতি না পেয়ে কদম ফোয়ারা থেকে ফিরে আসেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা শহীদ মিনারে ফুল দেয়ার পর জাতীয় ঐক্যের কর্মসূচি দিতে চেয়েছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের জানিয়েছেন, আপনারা এখানে আসবেন না। আমরা কোন দায় দায়িত্ব নিতে পারব না।
এদিকে প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা অবস্থান করছেন। সেখানে তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ঘোষণা দেবেন বলে জানা গেছে।
You must be logged in to post a comment.