হরিণাকুণ্ডুর পাট
এল বি লিটন
————————–
এতো হরিণাকুণ্ডুর পাট
এদিয়ে হবে না তো কারও ঘরের খাট
মনি,এতো হরিণাকুণ্ডুর পাট।
মেয়ে বাবার কাছে ধরেছে বায়না
বিয়ের পর আমায় দিবেনা
হরিণাকুণ্ডুর পাটের খাট
তা তো কখনো হয়না।
এতো হরিণাকুণ্ডুর পাট
এদিয়ে হবে না তো কারও ঘরের খাট।
বাবা মুচকি হেঁসে বলে,
আর ক’দিন পর পাট বেচে তোকে
কিনে দেব সেগুন কাঠের খাট।
মনি,এতো হরিণাকুণ্ডুর পাট
এদিয়ে হবে না তো কারও ঘরের খাট।
You must be logged in to post a comment.