এমপি শিখরের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আরব আমিরাত যুবলীগ সভাপতি রফিকুল হক

অন্যদৃষ্টি ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৮:৪৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শ্রীপুর উপজেলাবাসি সহ দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রফিকুল হক মিয়া।

তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, আমরা সহ গোটা বিশ্ব যখন মহামারী করোনায় বিপর্যস্ত ঠিক তখনই আমাদের মাঝে ফিরে এসেছে মুসলিম উম্মাহর অন্যতম উৎসব পবিত্র ঈদুল আযহা। শত কষ্টের মাঝেও আমরা এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। আশা করি আপনারা সবাই স্বাস্থ্য বিধি মেনে আনন্দ উপভোগ করবেন ।

সামাজিক দুরত্ব বজায় রাখুন ,মাস্ক ব্যবহার করুন, সুস্থ থাকুন। ঈদ সবার জীবনে বয়ে আনুন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ