এমপি বাদশার পিতার উন্তেকাল

রাশেদুজ্জামান রিমন
রবিবার, ১ আগস্ট, ২০২১, ৮:৩৯ পূর্বাহ্ন

চলে গেলেন কুষ্টিয়া-৭৫ দৌলতপুর-১আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আ ক ম সরোয়ার জাহান বাদশা মহোদয়ের পিতা স্কাউটার আলহাজ্ব মুহ. শাহ্জাহান।

শনিবার রাত আনুমানিক ৯:৩০টার দিকে আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়ে না ফেরার দেশে গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি পাকিস্থানের লাহরে অনুষ্টিত স্কাউট জাম্বুরীতে ও দিল্লীতে অনুষ্টিত সর্বভারতীয় স্কাউট জাম্বুরীতে বিপি’র সাথে স্কাউট সদস্য হিসেবে অংশগ্রহনকারী কোলকাতা গড়ের মাঠে স্কাউট মাষ্টার প্রশিক্ষন প্রাপ্ত, কুষ্টিয়া জেলা স্কাউটস ফাউন্ডার মেম্বার বাংলাদেশ স্কাউটস দৌলতপুর উপজেলা কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক সাবেক উপজেলা কমিশনার সাবেক সহ-সভাপতি সাবেক উপজেলা শিক্ষা অফিসার এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

স্কাউট অঙ্গনের প্রিয় এই স্কাউট ব্যক্তিত্ব  উড ব্যাজা’র ও বার টু দি মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড প্রাপ্ত।

বর্ষিয়ান এই স্কাউট ব্যক্তিত্বের মৃত্যুতে বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ