একেএম বাবু, রাজশাহী।।
মহামারি করোনা ভাইরাসকে সামনে রেখে নিজ উদ্যোগে সাবেক শিল্পপ্রতি মন্ত্রী, রাজশাহী জেলা আওয়ামী লীগের (সাবেক) সভাপতি তানোর গোদাগাড়ীর সাংসদ ওমর ফারুক চৌধুরীর পক্ষে চৈরখোর স্বাস্থ্য ও পরিবার কল্যান হাসপাতালে সর্বসাধারণের লক্ষে মাস্ক পিপি সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতণ করা হয়েছে।
জানাগেছে ১৫ই এপ্রিল বুধবার বিকেলে কলমা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোরর্শেদুল মোমেনিন রিয়াদের মাধ্যমে হাসপাতালের ডাক্তারকে সুরক্ষার জন্য এমপির পক্ষে পিপি এবং সর্বসাধারণ জনগনের জন্য মাস্ক বিতরন করা হয়েছে। এদিকে প্রতিদিনের ন্যায় তানোর গোদাগাড়ীর এমপিকে ফোন করলেই করোনা ভাইরাস উপলক্ষে মানবতার খাদ্য সামগ্রী পাচ্ছে দরিদ্র কর্মহীন নাগরিকেরা।
এসব খাদ্য দরিদ্র কর্মহীনদের মাঝে প্রতিদিন বিতরন করেন পৌর এলাকাতে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর পৌর সভার আওয়ামী লীগের মেয়র পদ প্রার্থী তরুন সমাজ সেবক অাবুল বাসার সুজনও নিয়মিত উপস্থিত থাকছেন। অপরদিকে খোজ খবরে জানাগেছে সাধারন কর্মহীন নাগরিকেরা মুঠো ফোনে ফোন করলেই সহজেই খাদ্য সামগ্রী পাচ্ছে গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর অালম মধ্যবিত্তদের মাঝে।
এ খবর বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়লে কর্মহীন এবং বিভিন্ন নাগরিকদের মাঝে এমপি ফারুকের প্রতি দিনদিন যেন শ্রদ্ধা ভালো বাসা বৃদ্ধি পাচ্ছে। নাম প্রকাশ না করার সত্তে তানোর পৌর সভার এক নারী জার্মান বাংলা টোয়েন্টিফোরকে বলেন অামাদের এমপি মহোদয়কে মোবাইলে ফোন করলেই গভীর রাতে বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন এমপি প্রতিনিধি লুৎফর হায়দার রশিদ ময়না চেয়ারম্যান এবং সুজন হাজি।
আরেক ব্যক্তি বলেন বর্তমান দেশের এমন পরিবেশে জনগনের পাশে এমপির মহতী কাজে জন্য অামরা অনেক খুশি হয়েছি এবং তাদের জন্য অাল্লাহ তায়ালার কাছে দোয়া করছি। তাছাড়া এমপির পক্ষে যে সমস্ত খাদ্য বিতরন করা হচ্ছে তা চাল, ডাল, তেল, লবন, অালু। এছাড়া দেখা গেছে তানোর পৌরসভাতে সাধারন নাগরিকদের মাঝে সর্ব ধরনের সেবা দিয়ে যাচ্ছেন তরুন সমাজ সেবক, অাওয়ামী লীগ নেতা অাবুল বাসার সুজন। মুঠো ফোনে ফোন করলে সে সব খাদ্য সামগ্রী গুলি তাদের বাড়িতে গিয়ে বিতরন করা হচ্ছে।
You must be logged in to post a comment.