এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ডাকসু ভিপি মোঃ আবু সাদিক কায়েম।
আজ ১৯শে অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিনদফা দাবীর আন্দোলনে সংহতি জানান ডাকসুর ভিপি ।
ডাকসুর ভিপি বলেন, বর্তমান সরকারের একাধিক উপদেষ্টা পেশায় শিক্ষক। এই সময়েও জাতি গড়ার কারিগর শিক্ষকদের নূন্যতম অধিকারের জন্য রোদে পুড়ে- বৃষ্টিতে ভিজে আন্দোলন করতে হলে সেটি অত্যন্ত লজ্জাজনক।
ডাকসু ভিপি তার বক্তব্যে শিক্ষক-কর্মচারীদের তিনদফা দাবী- মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবী সরকারকে অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, সলিমুল্লাহ মুসলিম হল সংসদের ভিপি জায়েদুল হক, মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক প্রমুখ।
You must be logged in to post a comment.