এমপপিওভূক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা ২০২৫ সালের ১ জানুয়ারি পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন বলে জানানো হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
অপর দিকে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের ডিসেম্বর/২০২৪ মাসের এমপিও (বেতন-ভাতাদি’র সরকারি অংশ)-এর ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ৩০/১২/২০২৪খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে।
স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৩ তারিখ: ৩০/১২/২০২৪ খ্রি.। শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১/০১/২০২৫খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ডিসেম্বর/২০২৪ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
You must be logged in to post a comment.