এবার মাগুরা শ্রীপুরে বিধবার গরু চুরি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২ মার্চ, ২০২০, ৮:২৪ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুরে এক বিধবার গোয়াল ঘর থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মাঙ্গনডাঙ্গা গ্রামের মৃত রমজান মোল্লার স্ত্রী বিধাব পারভীন বেগম শনিবার দিন রাতে গোয়াল ঘরে গরু তুলে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। আজ রবিবার (১লা মার্চ) সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখে গরুটি চুরি করে নিয়ে গেছে চোরেরা।

পারভীন বেগম জানান, গোয়াল ঘর থেকে চোরেরা গরুটি চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা হবে বলে জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ