অন্যদৃষ্টি সাহিত্য ডেস্ক ||
মাত্র ২১ বছর বয়সে পাঁচটি কবিতাগ্রন্থের রচয়িতা জনপ্রিয় তরুণ কবি ফয়সাল হাবিব সানি এবার পেতে যাচ্ছেন `প্রত্যয় লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৯’৷ আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) জমকালো অনুষ্ঠান ও দেশবরেণ্য ব্যক্তিবর্গের সমাগমের মধ্য দিয়ে তার হাতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন `প্রত্যয় লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই তরুণ কবি ইতোমধ্যেই নব সাহিত্য প্রকাশনী, বাংলা একাডেমি কর্তৃক ২০১৯ সালের `বর্ষসেরা তরুণ কবি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এছাড়াও, বাংলাদেশ কবিসংসদ কর্তৃক পেয়েছেন `কবি সুকান্ত কবিতা পুরস্কার’। এর আগে পেয়েছেন `প্রাপ্তি সাহিত্য সম্মাননা-২০১৮’ এবং বিশ্ববিদ্যালয় (ক্যাম্পাস) সাংবাদিকতায় অবদানের জন্য লাভ করেছেন `এডুকেশন ওয়াচ’ সম্মাননা৷
প্রসঙ্গত, ফয়সাল হাবিব সানি বর্তমানে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের স্নাতক (সম্মান) ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ২৩ আগস্ট বৃহত্তর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত `আমলা’ নামক এক ঐতিহ্যবাহী গ্রামে। তার স্বপ্ন লেখালেখির মাধ্যমে একদিন সকলের সামনে নিজেকে উচ্চতর আসনে অধিষ্ঠিত করা।
You must be logged in to post a comment.