এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

মহসিন মোল্যা,মাগুরা
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৭:২৮ অপরাহ্ন

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘর আলো করে এলো তাদের তৃতীয় সন্তান। দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব।

মঙ্গলবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেছেন সাকিবের স্ত্রী শিশির। সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছেন , মা ও সন্তান সুস্থ আছে।

এর আগে বছরের শুরুতে ফেসবুকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব। ছবিটিতে এই দম্পতির সংসারে নতুন অতিথি আসার আভাস দেওয়া হয়।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই বাংলাদেশ দলের চলতি নিউ জিল্যান্ড সফরে যাননি সাকিব। গত মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান।

সাকিব ও শিশির বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালে। ২০১৫ সালের ৮ নভেম্বর এই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয় নিউ ইয়র্কে। এরপর গত ২৪ এপ্রিল জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তানের।

তৃতীয় সন্তান আসছে, এই খবর গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সাকিব। সেই অপেক্ষা এবার শেষ হলো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ