‘এবারের নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন…‘মা’ বেগম জিয়ার মুক্তির নির্বাচন’ : শেখ ওয়াদুদ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ১১:১০ অপরাহ্ন
জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীতপ্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ....

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

‘আপনাদের সকলকে বলবো সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ্যভাবে এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দিয়ে দাঁত ভেঙে জবাব দিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের জয়ের মধ্যদিয়ে রামপাল মংলা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সরকারের ছত্রছায়ায় পুলিশ আজ আমাদের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। নানা হুমকি দেয়া হচ্ছে। আজ আমাদের নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে বাড়ি থাকতে পারছেন না। কোথাও নির্বাচনীর পোস্টার থাকছে না। রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রচারে বাঁধা দেয়া হচ্ছে। এমন কি গণসংযোগও করতে দেয়া হচ্ছে না। কাজেই এবারের নির্বাচন হবে ১৬ কোটি মানুষের আপষোহীন নেত্রী ‘মা’ বেগম খালেদা জিয়ার মু্ক্তির নির্বাচন।’ 

মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে খান জাহান আলী বাজারে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীতপ্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী কর্মীসভায় উপরোক্ত এ সব কথা বলেন। এই সময় দলীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ অভিযোগ করে বলেন, ‘আমাদের কোথাও কোনো সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না। এর জবাব দিতে এই অঞ্চলের জনগণ আগামী ৩০ ডিসেম্বর’১৮ ভোটের মাধ্যমে দেবে ইনশা আল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, দেশ আজ বড় ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। সারাদেশে চলছে গ্রেফতারের মহোৎসব। বাংলার মানুষ এই দুঃশাসনের হাত থেকে মুক্তি চায়। আশা করি আপনারা আমাদের সাথে থেকে এই এলাকার মানুষের ভাগ্যেন্নয়নে এক সাথে কাজ করবেন। আসন্ন ৩০ ডিসেম্বর আপনারা ভোট কেন্দ্রে যাবেন। গণতন্ত্র রক্ষার জন্য ধানের শীষে ভোট দেবেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ