এবারের ঈদ
-আনোয়ার শাহাদাত।।
—————————————————————————-
এবার ঈদে যাবোনা কোথাও বাইরে
থাকবো নিজের ঘরে,
করোনাকাল শেষ হলে ইচ্ছে মতো
বেড়াবো সময় করে।
দূর থেকে জানাবো সালাম-শুভেচ্ছা
থাকবো সবাই নিরাপদে,
সামাজিক দূরত্ব বজায় না রাখলে
পড়বো সবাই বিপদে।
মনে করুন এটাই এবারকার ঈদ
মানব তরে পরীক্ষা,
ধৈর্য ধরে মানতে হবে স্বাস্থ্যবিধি
নিতে হবে দীক্ষা।
বেঁচে থাকাটাই যখন মুখ্য এখন
গৌণ সকল আনন্দ,
ঈদের দিনে করবেননা তাই ছুটাছুটি
জানুন ভালো-মন্দ।
জীবনের চাইতে নয় যে বড়
কোন সুখ-আহ্লাদ,
একটি দিনের সুখের তরে তাই
করবেননা করোনা আবাদ।
পরিবার-পরিজন সবাই থাকুক ভালো
থাকুক সুস্থ-নিরাপদ,
মোদের গুনাহ মাফ করো আল্লাহ
উঠিয়ে নাও আপদ।
You must be logged in to post a comment.