এপেক্সের পণ্যসহ ভারতীয় ট্রাক আটক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৬ অক্টোবর, ২০১৮, ৯:১০ অপরাহ্ন

জাকির হোসেন, বেনাপোল, যশোর।।

যশোরের বেনাপোল স্থলবন্দরের বড়আঁচড়া এলাকা থেকে ভারতীয় ট্রাকসহ ভারত থেকে আমদানিকৃত একটি পণ্য চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকার এপেক্স ফুট ওয়ার লিমিটেড পণ্য চালানটির আমদানিকারক। চালানটির রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের চন্দ্রা কেমিকেল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড।

আমদানিকারক প্রতিষ্ঠান গত ২০ সেপ্টেম্বর ব্যাংকএশিয়ায় একটি এলসি খোলেন পণ্য আমদানির জন্য। পণ্য চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে ২৫ হাজার ৯৬০ মার্কিন ডলার। পণ্য চালানটির মেনিফেস্ট নম্বর-৩৫৪৮৯। তারিখ-৩০/০৯/১৮।

বেনাপোল কাস্টমস হাউসের ইনভেস্টিগেশন রিসার্স অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের একটি প্রতিনিধি দল জব্দ করা মালামাল পরীক্ষণ করেছেন। পণ্যচালানটির মালামাল ঘোষণায় ছিল শর্তসাপেক্ষে (বন্ডের) আমদানিকৃত লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজে ব্যবহারের কাঁচামাল। কিন্তু পরীক্ষণকালে ওই মালামালের সঙ্গে অতিরিক্ত পাওয়া যায় সাত প্যাকেট মোটরপার্টস; যা বাণিজ্যিকভাবে আমদানিযোগ্য।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বন্দরের বড়আঁচড়া এলাকা থেকে পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাক (ডাব্লিউবি-২৩ বি-৬৩৯৬) জব্দ করা হয়।

পরে ট্রাকটি বেনাপোল কাস্টম হাউসে নিয়ে আসা হয়। মালামাল পরীক্ষা করে মিথ্যা ঘোষণা এবং অমিল পাওয়া যায়। সরকারের রাজস্ব ফাঁকি দিতে এমন কাজটি করছিল এ চক্রটি।

তবে ট্রাকটি জব্দ করার সময় মেসার্স আব্দুর রউফ এজেন্সি (প্রা.) লিমিটেড নামের একটি ক্লিয়ারিং এজেন্টের প্রতিনিধি জব্দকৃত মালামাল নিজেদের দাবি করলেও পরে তা অস্বীকার করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ