ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন এর এনায়েতপুর গ্রামের বারোয়ারি পূজা মন্ডপ সংস্কারের জন্য সাধুহাটী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন।
জানা গেছে মঙ্গলবার (২২ জুন) টিয়ার প্রকল্প থেকে নগদ ২০ হাজার টাকা পূজামণ্ডপ কমিটির হাতে তুলে দেন ১ নং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ নাজিরউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর গ্রামের ইউপি সদস্য মোঃ লিটন হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুব হাসানসহ ইউনিয়ন আ’লীগ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.