বিনোদন ডেস্ক।।
গত শনিবার (১৮ আগস্ট) মুম্বইতে এনগেজমেন্ট হয়েছে প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের। আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন তাঁদের ‘রোকা’ অনুষ্ঠানে। সন্ধের পর নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে যান বেশ কিছু বলি তারকা। এই উত্সবের আবহে প্রিয়ঙ্কাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে কী উপহার দেওয়া হল তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শক মহলে।
কিছুদিন আগেই প্রিয়ঙ্কার আঙুলে একটি বড় হিরের আংটি দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল ওই আংটি তাঁকে দিয়েছেন নিক। একটি বিশেষ হিরে প্রস্তুতকারক সংস্থা থেকে নাকি নিজেই পছন্দ করে ওই আংটি কিনেছিলেন নিক। গত শুক্রবার নিকের বাবা-মা যখন মুম্বইতে আসেন তখন তাঁদের হাতেও ওই একই সংস্থার একটি বড় প্যাকেট দেখা গিয়েছিল। সকলেই ধরে নিয়েছিলেন, ওই প্যাকেটে তাঁদের পরিবারের নতুন সদস্য অর্থাত্ প্রিয়ঙ্কার জন্যই উপহার ছিল। গতকাল সন্ধেতে ‘রোকা’র পর প্রিয়ঙ্কার হাতে নাকি একটি হিরের ব্রেসলেট দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, নিকের বাবা-মায়ের তরফে ওই উপহার পেয়েছেন প্রিয়ঙ্কা।
গত শনিবার ‘রোকা’তে নিকের বাবা-মা ডেনিস এবং কেভিন জোনাস হাজির ছিলেন। তাঁদের পরনে ছিল ভারতীয় পোশাক। জানা গিয়েছে, প্রিয়ঙ্কাই নাকি তাঁদের পোশাক পছন্দ করে দিয়েছিলেন।
You must be logged in to post a comment.