ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজারে ১৪ জুলাই ২০১৮ শনিবার বিকালে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজীম আনারের নির্দেশনায় গনসংযোগ পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠু মালিতা ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম।
এ গনসংযোগে সফর সঙ্গী ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি ময়নদ্দিন বিশ্বাস,জেলা প্রচার লীগের সভাপতি আলী হোসেন,সদর থানা প্রচার লীগের সভাপতি (এমপি সাহেবের প্রতিনিধি)আশরাফুল ইসলাম, সদর থানা যুবলীগের সদস্য লিমন বিশ্বাস,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান,বাদশা মেম্বর প্রমূখ। আনার ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। শেখ হাসিনার উন্নয়নকে ধারাবাহিক ভাবে ধরে রাখতে হলে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।