বায়জিদ হোসেন, বাগেরহাট।।
আসছে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রামপাল-মোংলা বাগেরহাট-৩ আসন থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেকের সহধর্মিনী হাবিবুন নাহার খালেক। নানা জল্পনা কল্পার অবসান ঘটিয়ে অবশেষে রামপাল-মোংলার নৌকার মাঝি হলেন হাবিবুন নাহার।
এদিকে দুই উপজেলার তৃনমূলের মানুষেরা মনে করছেন হাবিবুন নাহার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে রামপাল মোংলার অসমাপ্ত কাজ গুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারবে বলে আশা করছি। এদিকে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে। তার মনোনয়নকে ঘিরে মোংলা-রামপাল আওয়ামীলীগ এর সহযায়ী সংঘটনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
এ উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় রামপাল ও মোংলায় উপজেলা সেস্বাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংঙ্গঠনের উদ্দ্যোগে মিষ্টি বিতরন করা হয়। মনোনয়নকে ঘিরে মোংলা রামপাল উপজেলার বিভিন্ন স্থানে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। আওয়ামীলীগের একাধিক সূত্র জানিয়েছে, ইসির নিয়মনুযায়ী সকল নির্বাচনী প্রচার প্রচারনা বন্ধ থাকার কারনে আনুষ্ঠানিকভাবে এখনই বড় ধরনের কোন নির্বাচনী প্রচারনায় নামতে পারছেন না দলটি।
এদিকে মনোনয়ন দেয়ার সাথেসাথে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মোংলা রামপাল আঃলীগ ও এর সহযোগী সংঘটনের মধ্যে। তাক্ষণিক আনন্দ মিছিল ও পথসভা করে দলিয় নেতা-কর্মী ও সমর্থক’রা।
You must be logged in to post a comment.