একাদশ জাতীয় সংসদ নির্বাচন; ঝিনাইদহ-২ আসনে নৌকার মাঝি হতে চাই ৫ জন!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ১২:০৬ অপরাহ্ন

 এইচ আর হাসু ।।
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ জেলার বিভিন্ন আসন থেকে আওয়ামীলীগের থেকে নৌকা প্রতিক পেতে মনোনয়ন পত্র কিনেছেন অনেক প্রার্থী।ঢাকা’র ধানমন্ডী ৩২ নম্বরে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র কেনেন।ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামীলীগের ৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন। মনোনয়ন পত্র কিনেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ারদার, জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। জেলা সদরের ১ টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন এবং হরিনাকুন্ডু উপজেলার ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ-২, আসন। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত পর পর ৩ বার এ আসনে জয় পায় বিএনপির প্রার্থী মসিউর রহমান। ২০০৮ সালের নির্বাচনে তাকে হারিয়ে আসনটি দখলে নেয়আওয়ামী লীগের সফিকুল ইসলাম অপু।
২০১৪ সালে সতন্ত্র প্রার্থী হিসেবে জয় পায় তাহ্জীব আলম সিদ্দিকী। বর্তমানে তিনি আওয়ামীলীগে যোগদান করেছে।এ আসনে মোট ভোটার সংখ্যা-৪,২৩,৭৭০। পুরুষ ভোটার-২,১৩,৪৪২ নারী ভোটার-২,১০৩২৮।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ