বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
প্রতীক বরাদ্ধের পর বাগেরহাট সদর আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা সদরে নির্বাচনী গণমিছিল বের করে দলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষন শেষে, উপজেলার কচুয়া বাজার জিরো পয়েন্টে এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সসময় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকেরা নৌকা প্রতীকের এ মিছিলে যোগ দেয়। এ এসময় গণ মিছিলে প্রার্থী শেখ তন্ময়ের সহ বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, শেখ তন্ময়ের স্ত্রী ইরফা উদ্দিন, উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন এলাকার থেকে দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সদরের বেলী ব্রীজ সংলগ্ন নতুন সড়কে জড়ো হতে থাকে। মুহুর্তের মধ্যে মিছিলের স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে উঠে সদরের কচুয়া এলাকা। মিছিল শেষে পথ সভায় শেখ তন্ময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের কথা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। তিনি আরো বলেন, কচুয়াবাসির জন্য আমার সকল দরজা সব সময়ের জন্য খোলা থাকবে। যেকোন সময় আমাকে প্রয়োজনে ফোন দিবেন। আমি যত দ্রুত সময়ের মধ্যে আপনাদের সমেস্য সমাধান করার চেস্ট করবো। ওন্য দিকে
বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি মীর শওকাত আলী বাদশা বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নতুন মুখ শেখ পরিবারের সদস্য তরুণ প্রার্থী শেখ তন্ময়কে বাগেরহাট সদর আসনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
You must be logged in to post a comment.