উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম জন্ম-মহোৎসব অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ১:১৭ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার  (ব্রাহ্মণবাড়িয়া)।। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সৎসঙ্গের উদ্যোগে আজ শুক্রবার যুগাবতার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয়।

ভোরে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে রাত ১১ টায় শেষ হয় অনুষ্ঠানটি। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় এক বর্নাঢ্য শোভাযাত্রা নাসিরনগর উপজেলা সদর প্রদক্ষিণ করে।

বর্নাঢ্য এ শোভাযাত্রায় সৎসঙ্গের সভাপতি বাবু সুবোধ চন্দ্র চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু শশাঙ্ক শেখর দাস ও সদ্য নির্বাচিত নাসিরনগর গৌড় মন্দিরের সভাপতি বাবু কাজল জ্যোতি দত্তের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী ও সৎসঙ্গের সদস্যরা অংশগ্রহণ করে। পরে বিভিন্ন এলাকা থেকে আগত মায়েদের নিয়ে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়।  দেশের বিভিন্ন এলাকা থেকে আগত স্বনামধন্য ঋত্বিকগণ এতে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। মাতৃ সম্মেলন শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এরপর পর্যায়ক্রমে আগত ভক্ত বৃন্দের উদ্দেশ্যে আলোচনা করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ