উপজেলা পরিষদ নির্বাচন : মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী মর্জিনার গণসংযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯, ১:২১ পূর্বাহ্ন
কুষ্টিয়ার সুনামধন্য ক্রীড়া সংগঠক, সাবেক জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ মর্জিনা খাতুন...

একে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

আসন্ন কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোছাম্মৎ মর্জিনা খাতুন মহিলা ভাইসচেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ১লা ফেব্রুয়ারী’১৯ শুক্রবার বিকেলে ছাতিয়ান ইউনিয়নের বুরাপাড়া গ্রামে মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে জানা যায়, মিরপুর উপজেলার আমলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা শহীদ মধু মন্ডলের মেয়ে মর্জিনা খাতুন ৩ যুগ ধরে খেলাধুলার সাথে সম্পৃক্ত৷ তিনি একজন সুনামধন্য ক্রীড়া সংগঠক ও সাবেক জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ক্রীড়াবিদ৷

এছাড়াও দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত আছেন রাজপথের লড়াকু নেত্রী মর্জিনা খাতুন৷ তৃণমূলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা । এখন পর্যন্ত মহিলা ভাইসচেয়ারম্যান পদে তিনি মিরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। 

এলাকাবাসী ও নেতাকর্মী মর্জিনা খাতুনকে মিরপুর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান হিসেবে দেখতে চান। আসন্ন নির্বাচন উপলক্ষে মর্জিনা খাতুন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামপাড়া মহল্লায় মহিলা ভাইসচেয়ারম্যান নির্বাচন করার লক্ষ্যে এলাকাবাসীর দোয়া ও জনমত সৃষ্টি করতে দিনব্যাপী গণসংযোগ করেন।

মতবিনিময় কালে মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী মর্জিনা খাতুন বলেন, ‘দীর্ঘদিন খেলাধুলা ও রাজনীতির মাঠে আছি। প্রতিটি এলাকায় সেবামূলক কাজ করে যাচ্ছি। তাই জনগণ চাইলে সকলের দোয়ার বরকতে বিপুল ভোটের মাধ্যমে আসন্ন মিরপুর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ!’

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ