মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
২৯জানুয়ারী:লক্ষ্মীপুরের রামগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের বর্ধিত সভা মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
২সহশ্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, ভাদুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হোসেন রানা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদ উল্যাসহ ৫জন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেন খোকন, মোঃ নজরুল ইসলাম সেলিম, নেওয়ামূল মাওলা মিরন, রাকিবুল হাসান মাসুদ, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ সোহেল রানা, আমিনুল ইসলাম সুমন, আকবর হোসেন সুমন, মোঃ মোজাম্মেল হোসেন শাওন, মনির হোসেন ইমনসহ ১০জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ফয়েজুনেছা মিনিসহ সর্বমোট ১৭জন সম্ভাব্য প্রার্থীকে শপথবাক্য পাঠ করান লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূর উদ্ধিন চৌধুরী নয়ন।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আকম রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক হাবিবুর রহমান পবন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, রামগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপিত আবুল খায়ের পাটোয়ারী, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, আওয়ামীলীগ নেতা মোঃ আজাদ শেখ, সদস্য এম এ মমিন পাটোয়ারী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।
রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেন, গত ৩০ ডিসেম্বর যারা নৌকা মার্কা বিজয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আগামী উপজেলা নির্বাচনে সরকারী ভিবিন্ন উন্নয়ন বরাদ্ধ থেকে যেসব প্রার্থী কোন কমিশন ভোগ করবে না, শুধু রামগঞ্জের উন্নয়ন ও সাধারন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রতি আহবান জানান।
You must be logged in to post a comment.