উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের লড়াইয়ে ছাড় দিতে রাজি নয় কেউ কাউকে!

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ১২:১৩ অপরাহ্ন

জসীম উদ্দিন, তালতলী, বরগুনা।।

বরগুনা জেলার আসন্ন তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের লড়াই জমে উঠেছে। ছাড়দিতে রাজি নয় কেউ কাউকে।ঘনিয়ে আসছে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের দিন।প্রতিশ্রুতি আর জনসংযোগের প্রতিযোগিতা চলছে প্রার্থীদের মাঝে। ৫ম ধাপের ২য় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের বাকি মাত্র আর কয়েক দিন।

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিযোগিতা করছেন ০৩ জন তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা মার্কার মনোনিত প্রার্থী তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: রেজভিউল কবির জোমাদ্দার( নৌকা প্রতিক) বর্তমান তালতলী উপজেলা চেয়ারম্যান মো:মনিরুজ্জামান (মিন্টু), (স্বতন্ত্র) প্রার্থী আনারশ মার্কা প্রতিক ও অপর প্রার্থী হলেন মো:ফরহাদ হোসেন আক্কাস মৃধা (সতন্ত্র)প্রার্থী মটর সাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করছেন।ভোটারদের মাঝে তেমন কোন আগ্রহের দেখা মেলেনি এখনো।নেতাকর্মীদের আলোচনা সমালোচনা ও প্রচার প্রচারনায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। এ উপজেলায় নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে চেয়ারম্যান পদপ্রার্থীরা ছুটছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে।প্রতিদিনই একাধিক মিছিল মিটিং, জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা ও তাদের সমর্থকরা।

প্রার্থী ও নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন উপজেলার ০৭টি ইউনিয়নের ভোটারদের দ্বারেদ্বারে । নির্বাচনী সভা, সমাবেশ মিছিল ও মিটিংয়ে রাতদিন পার করছেন ব্যস্ত সময়।উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের তেমন আগ্রহ না থাকলে ও চায়ের দোকানের রাজনৈতিক আলাপে ভোটের হিসাব কষছেন এলাকার অনেকেই। রাজনীতির সাথে জড়িত ছোট বড় নেতার্কমী ও সমর্থকদের মাঝে এ নির্বাচন নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ।চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনার পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রচার ও প্রচারনার কোন অংশে কমতি নেই।উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ মাইকিং, পোস্টার ব্যানার দেখেই তা বোজা যায়।

জেলা নির্বাচন কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী সহ থানা পুলিশের সাথে কথা বলে জানা গেছে শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে ভোট গ্রহন ভোটারদের শান্তিপূর্ণ ভোট দান নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন সকল ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা বা কারচুপি করার কোন সুযোগ নেই।কেউ যদি ভোটারদের ভোটদানে বাধা প্রধান করে তা হলে তা কঠোর হস্তে দমন করা হবে উপরের  এমন নির্দেশনা রয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা।

সুষ্ঠু ভোটে প্রার্থীদের সকলেই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। এ লড়াইয়ে কে হচ্ছেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ? আর এটির জন্য অপেক্ষা করতে হবে ১৮ জুন বিকেল পর্যন্ত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ