জসীম উদ্দিন, বরগুনা।।
বরগুনার আমতলী রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় ইউনিটি কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
বক্তব্য রাখেন ইউনিটি’র সিনিয়র সদস্য সাংবাদিক খান মতিয়ার রহমান, এ্যাড. এম ইসহাক বাচ্চু, জিয়া উদ্দিন সিদ্দিকী, ইউসুফ আলী, সাইফুল্লাহ নাসির, মোঃ হানিফ মিয়া, জুলহাস মিয়া, শাহারিয়ার পারভেজ, মিজানুর রহমান নাদিম, মল্লিক মোঃ জামাল প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আমতলী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের কার্যকলাপে আমি সন্তোষ প্রকাশ করছি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও আমতলীর সকল অনিয়ম, বাল্যবিয়ে বন্ধে বিগতদিনে রিপোর্টার্স ইউনিটি’র সংবাদ কর্মীরা যেভাবে সংবাদ প্রকাশ করে আমাদের সহযোগীতা করেছেন আশাকরি ভাবিষ্যতেও তারা সেটা অব্যাহত রাখবেন।
এ সময় বিভিন্ন অনিয়ম ও বাল্যবিয়ে বন্ধে বিশেষ ভূমিকা রাখায় আমতলী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনকে উত্তরী পরিয়ে দেয়া হয় ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
You must be logged in to post a comment.