ঝিনাইদহ প্রতিনিধি।।
উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু হয়েছে ঝিনাইদহ সদর উপজেলায়। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই উপজেলা।
প্রায় তিন লাখ ভোটার রয়েছে এখানে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান পদে শোনা যাচ্ছে অনেকের নাম। চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জে এম রশীদুল আলম রশীদ। তাকে নিয়ে সমর্থকরাঅনলাইন ও নানা ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। খোজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের মার্চে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির সভাপতি তিনি।
দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিন্তু এখনো জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি। তাই এবারে বেশ আশাবাদি তিনি ও তার সমর্থকরা। জে এম রশীদুল আলম রশীদ প্রায় ২০ বছর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৮ সালে ছাত্রলীগের রাজনীতিতে আসা এই নেতা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও শেখ হাসিনার মুক্তির আন্দোলনের সময় রেখেছেন গুরুত্বপুর্ন ভূমিকা। এরশাদ সরকারের সময় ৬ বার ও ১/১১ এর সময় ২ বার বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হয়ে জেল খেটেছেন। দলের দুঃসময়ে কর্মীদের পাশে দাড়িয়েছেন। তিনিই থানা অবরোধ করে মিথ্যা মামলায় আটক কর্মীকে ছাড়িয়ে এনেছেন। ১৯৯১ সালে ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ছাত্র সংসদে এজিএস নির্বাচিত হোন। ১৯৯৭ সালে তরুন বয়সে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়। ১৯৯৮ সালে ১৬ নং সুরাট ইউপি চেয়াম্যান নির্বাচিত হয়। ২০০৩ সালে পুনরায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়। ২০০৯ সালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় বিপুল ভোটের মাধ্যমে। সদর উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট গ্রামের সংখ্যা ৩১৮টি। তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা এবার আশায় বুক বেধে আছে সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক পাবেন রশীদুল আলম।
You must be logged in to post a comment.