উপজেলা নির্বাচনের ঘোষনার মাগুরায় তৎপর চেয়ারম্যান প্রার্থীরা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯, ৭:০৯ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে উপজেলা নির্বাচনের দিন গণনা।

চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ও সমর্থন পেতে শুরু হয়েছে আওয়ামী লীগ নেতাদের ফেসবুক প্রচার-প্রচারনা,উচ্চ মহলে দৌড়ঝাপ।দল শক্ত অবস্হানে না থাকায় বিএনপি নেতাকর্মীদের তেমন কোন প্রচার-প্রচারনা চোঁখে পড়ছে না।তবুও ক্ষমতাশীন আওয়ামীলীগ ও বিএনপি দু’দলের একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্ব-স্ব অবস্থান থেকে সবাই দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদী।

আগামী ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোঘনা হবে।এবং মার্চে নির্বাচন হওয়ার কথায় তৎপরতা শুরু করেছেন তারা।এবার উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে।

নির্বাচনের ঘোষণা আসার পর পরই উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে কে কে প্রার্থী হতে চান তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।এখন দলীয় মনোনয়ন কে কে পাবে এটাই দেখার বিষয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ