শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুল মজিদ পদত্যাগ করেছেন।
সোমবার (২৬ নভেম্বর) তিনি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিবের বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ পত্রের কপি বিএনপির মনোনয়ন বোর্ডেও জমা দিয়েছেন।
সাবেক ছাত্রনেতা এড আব্দুল মজিদ বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার সরোজ কুমার নাথের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনে প্রার্থীতা চুড়ান্ত হওয়ার সবুজ সংকেত পেয়ে তিনি দলের হাই কমান্ডের নির্দেশে হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এদিকে বিএনপির আরো তিনজন প্রার্থী বুধবার মনোনয়নপত্র জমা দেন।
এরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মসিউর রহমানের পক্ষে তার মেয়ে শামীমা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
এছাড়া মনোনয়ন পত্র জমা দিয়েছেন মসিউর রহমান ছেলে ডাঃ ইব্রাহীম রহমান বাবু, সাবেক এমপি শাহানা রহমান রানী ও ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড এসএম মসিয়ার রহমান।
উল্লেখ্য ঝিনাইদহ-২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন একাধিকবার নির্বাচতি সংসদ সদস্য মোঃ মসিউর রহমান।
You must be logged in to post a comment.