উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ৮:২১ অপরাহ্ন

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে রাঙ্গামটি জেলার লংগদু উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক স্তর) হিসাবে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় মনোনীত হয়েছে।

২১ মার্চ বৃহস্পতিবার লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

এছাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল হাসেম, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক সাগরিকা চাকমা, শ্রেষ্ঠ স্কাউট দল-রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ গার্লস গাইড দল – রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় মনোনীত হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ