উন্নয়ন ধারাবহিকতার স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১১:২৬ অপরাহ্ন
বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ দ্রুত শিল্পায়ন হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চাইলে নৌকায় ভোট দিতে হবে.....

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

 বাংলাদেশ বিশ্বের কাছে যেমন উন্নয়নের রোল মডেল তেমনি মংলা-রামপাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রোল মডেল। উন্নয়নের মহাসড়কে মোংলা-রামপালে বিমান বন্দর নির্মাণ, বন্দর সচল, ইপিজেড সচল, খুলনা-মংলা রেল লাইন নির্মাণ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ দ্রুত শিল্পায়ন হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চাইলে নৌকায় ভোট দিতে হবে।

গত সোমবার ১০ ডিসেম্বর’১৮ বিকেলে মংলার সোনাইলতলা ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বেগম হাবিবুন নাহার এমপি এ কথা বলেন। বিকেল ৩টায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সোনাইলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার হুমায়ুন কবির।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওালাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, নারজিনা বেগম নাজিন, শেখ কবির হোসেন ও মোঃ ইস্রাফিল হোসেন।

পথসভায় আরো বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা রবীন্দ্রনাথ মন্ডল, খুলনা মহানগর ছাত্রলীগের নেতা আলামীন সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াসিন আরাফাত, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পথসভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, আওয়ামীলীগ নেতা উৎপল মন্ডল, তরফদার মোত্তালিব মুক্ত, যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন, অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, মনিমোহন অধিকারী প্রমুখ।

এর আগে সকালে মংলা পৌর আওয়ামীলীগের আয়োজনে বেগম হাবিবুন নাহারকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে চৌধুরী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি সেখ আব্দুস সালাম।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা কাজী বাবুল, যুবলীগ নেতা শেখ কামরুজ্জামান জসিম, কবির হোসেন প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ